তালায় বাস খাদে পড়ে পথচারী নিহত, আহত কয়েকজন


 লংমার্চফেরত বাস খাদে, পথচারী নিহত

নিজস্ব প্রতিবেদক | Jalalpur News 24

সাতক্ষীরার তালা উপজেলার কুমিরা বাজার মোড়ে সড়ক দুর্ঘটনায় আব্দুল খালেক (৪৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের কয়েকজন যাত্রী আহত হয়েছেন।

শনিবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের কুমিরা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, খুলনা থেকে লংমার্চের কর্মসূচি শেষে সাতক্ষীরায় ফেরার পথে একটি বাস কুমিরা বাজার মোড়ে পৌঁছালে সামনে চলে আসা এক পথচারীকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনায় পথচারী আব্দুল খালেক গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করা হলেও তিনি মারা যান। নিহত আব্দুল খালেক তালা উপজেলার খলিশখালী ইউনিয়নের কাশিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা।দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে এগিয়ে আসেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছান।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় পদক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

মন্তব্যসমূহ